ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর ৬টি পদে মোট ৪৩ জনকে নিয়োগ দেবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ,এস,সি)বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৭০ ও ১০০, কম্পিউটার টাইপিং-এ ন্যূনতম গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ হইতে অন্যূনা স্নাতক বা সমমান ডিগ্রি
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ,এস,সি)বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৬০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ ন্যূনতম গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৬টি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ,এস,সি)বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা :কম্পিউটার টাইপিং-এ ন্যূনতম গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২৮ শব্দ থাকতে হবে।
পদের নাম: রেকর্ড কিপার
পদসংখ্যা: ০৭টি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হইতে অন্যূনা স্নাতক বা সমমান ডিগ্রি
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৩টি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমান পরীক্ষায উত্তীর্ণ।
আবেদন শুরুর সময় : ৩০ এপ্রিল ২০১৯ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ১৩ মে ২০১৯ তারিখ বিকাল ০৬:০০ টায় শেষ হবে।
